মুন্সীগঞ্জ জেলায় বিভিন্ন ফার্মেসি তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

0
389

২৪/০৩/২০২২ তারিখে দুপুর ১২:০০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলায় আব্দুল্লাহপুর চৌরাস্তায়  অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

Advertisement

বেপারি ফার্মেসি তে অভিযান কালে দেখা যায় যে, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। দোকান টিকে ৫,০০০/- জরিমানা করা হয়। আদিল স্টোরে অভিযান কালে দেখা যায় যে, খাবারের রঙের নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে।  দোকান টিকে ১০০০/- জরিমানা করা হয়।

মোট ২টি দোকান কে ৬০০০/- জরিমানা করা হয়

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসার এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম  অভিযানে সহযোগিতা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here