সবাই মিলে বোয়ালখালীকে এগিয়ে নিয়ে যেতে চাই

0
124

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা পরিষদদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদুল হক বলেছেন, শহরের অতি সন্নিকটে অবস্থিত সম্ভাবনাময়ী ছোট একটি উপজেলার বোয়ালখালী। অথচ এটির উন্নয়ন নিয়ে এলাকাবাসীর হাজারো অভিযোগ।

Advertisement

আপনারা ও স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি, আবার তারা ও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আমার সামাথ্যের্র মধ্যে সবটুকু উজার করে দিয়ে তাঁদের সে আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করি।

তাহলে এলাকার অনেক সমস্যার সমাধান করতে পাবরো ইনশাল্লাহ। গতকাল সকালে তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসা বোয়ালখালী চেয়ারম্যান সমিতির সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন,শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ,পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে,কধুলখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শেফু,চরখিজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনে আরা বেগম প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here