মো: হাসানুজ্জামান সন্দ্বীপি,বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় উপজেলা সদরের কমপ্লেক্স গেইটে এ সভা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ অধিকার আন্দোলন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনকণ্ঠের সংবাদদাতা অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি, বিজয় টিভির প্রতিনিধি ও সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি,RTV সন্দ্বীপ প্রতিনিধি ইব্রাহিম অপু,দৈনিক দিন প্রতিদিনের শাহেদ খান ও এআর রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সদস্য নজরুল ইসলাম,হাসান,সজিব,রোমান,শিমুল,মুন্নাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মোঃ সাকিল খান।

এ সময় বক্তারা সাংবাদিক হাসানুজ্জামান সন্দ্বীপি ও অপু ইব্রাহিম এর উপর হামলাকারী প্রক্সি নাছিরের বিচার দাবি করেন।
প্রসঙ্গত, ২৪ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টায় হারামিয়া ২০ শয্যা হাসপাতালে সংবাদ সংগ্রহে গেলে প্রক্সি চাকরির অভিযুক্ত নাছির উদ্দীন উক্ত সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিতে ধাক্কা-ধাক্কি করেন। এ সংক্রান্ত সন্দ্বীপ থানায় জিডি নং ৯১৭।
অভিযুক্ত নাছির সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০বছর ধরে প্রক্সি চাকরি করছেন। তিনি মাইটভাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেয়ার বাড়ির বাসিন্দা। এ সংক্রান্ত চট্টগ্রাম সিভিল সার্জন প্রেরিত তদন্তের আদেশ স্মারক নং ২৩৬০। স্মারক সূত্রে জানা যায়, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ওমর ফারুকের বিরুদ্ধে একটি অভিযোগ যায়।যার পরিবর্তে চাকরি করছেন নাছির নামের একজন। যা চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক ১২জুলাই ২০২৩ সালে স্বাক্ষরিত।
প্রসঙ্গত, ২৪ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টায় হারামিয়া ২০ শয্যা হাসপাতালে সংবাদ সংগ্রহে গেলে প্রক্সি চাকরির অভিযুক্ত নাছির উদ্দীন উক্ত সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিতে ধাক্কা-ধাক্কি করেন। এ সংক্রান্ত সন্দ্বীপ থানায় জিডি নং ৯১৭।
অভিযুক্ত নাছির সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০বছর ধরে প্রক্সি চাকরি করছেন। তিনি মাইটভাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেয়ার বাড়ির বাসিন্দা। এ সংক্রান্ত চট্টগ্রাম সিভিল সার্জন প্রেরিত তদন্তের আদেশ স্মারক নং ২৩৬০।
স্মারক সূত্রে জানা যায়, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ওমর ফারুকের বিরুদ্ধে একটি অভিযোগ যায়।যার পরিবর্তে চাকরি করছেন নাছির নামের একজন। যা চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক ১২জুলাই ২০২৩ সালে স্বাক্ষরিত।