মিরসরাইয়ে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

0
231

মো: হাসানুজ্জামান সন্দ্বীপি বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জিয়াউর রহমান(৩৭)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত মাহমুদুল হক।

Advertisement

মীরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে  মীরসরাই পৌরসভার ০৫নং ওয়ার্ডে চট্টগ্রাম টু ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের(ব ১২২১৭০) একটি বাস আটক করা হয়। আটককৃত বাস থেকে ৭০০ পিস ইয়াবাসহ জিয়াউরকে গ্রেফতার করেন এসআই জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অপরাধ এনে মামলা করে মীরসরাই থানা পুলিশ। মামলা নং ১৩।

এ বিষয়ে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) সহীদুল ইসলাম  বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।এখানে কোন ছাড় দেয়া হবে না। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here