সন্ত্রাসীরা’ পালায় পুলিশ দেখে

0
571

যশোরের চৌগাছা উপজেলায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি নিহত হন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Advertisement

তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, বুধবার ভোররাতের দিকে চৌগাছার আফরা গ্রামে দুই দল সন্ত্রাসী বন্দুক যুদ্ধে লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশিকালে পুলিশ এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও তিন কেজি গাঁজা উদ্ধার করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here