রূপসায় স্কুল শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু

0
582

রুপসা প্রতিনিধিঃ-খুলনার রূপসায় পুকুরের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, সোমবার (২ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি দনিপাড়া এলাকার  বাসিন্দা দিদার শেখের শিশু কন্যা মারিয়া ইসলাম (১২) বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। তারপর অনেক সময় অতিবাহিত হলেও সে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুজতে থাকে।

Advertisement

এক পর্যায়ে পুকুরের সিঁড়ির পাশে তার লাশ ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে লাশ উদ্ধার করে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত স্কুল শিক্ষার্থী মাছুয়াডাঙ্গা নিউ হলি চাইল্ড কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here