সত্য ঘটনা অবলম্বনে আসছে তরুণ নির্মাতা আকাইদ রনি’র ওয়েব ফিল্ম ‘সাহস’।

0
252

নূর হোসেন ইমাম:

Advertisement

নাটক বাড়ির প্রযোজনায় ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সাহেদ শাহারিয়ার, সারমিন সাথি, কুন্তল বিশ্বাস বুকি, জাহিদ, মৃনা তৃষনা,তিন্নি সহ শিমুল খান আরও অনেকে।

অনলাইন প্লাটফর্ম নাটক বাড়ি ইউটিউব চ্যানেলে ৭ জুন নাটকটি মুক্তি পাবে।

ওয়েব ফিল্ম কাহিনী সম্পর্কে আকাইদ রনি বলেন, ‘২০২২ সালের দিকে ভারতের রাজস্থান প্রদেশে একটি বাস্তব ঘটনা কে কেন্দ্র করে এই ওয়েব ফিল্ম টি নির্মাণ করা হয়েছে। যেটি দেখার পরে দর্শক একটি প্রতিবাদী মেসেজ পাবে। একটি অপরাধ থেকে আরেকটি অপরাধ যে ভাবে সৃষ্টি হয় সেই ঘটনাকে প্রামাণ্য চিত্রে রূপ দিয়েছি।

এ পরিচালক আরও বলেন, ‘প্রথমেই বলব শাহেদে শাহারিয়ার একজন ভালো অভিনেতা মিডিয়া পাড়ায় তার সুনাম ও অনেক। তবে আমার পরিচালিত ওয়েব ফিল্মে অসাধারণ ডেলিভারি ছিলো তার আমি খুব আশাবাদী ও বটে। এছারা ও  কুন্তল বিশ্বাস বুকির অসাধারণ পারফরম্যান্স ছিলো।

নাটকের কাহিনী সম্পর্কে আকাইদ রনি বলেন, ‘একটি বাস্তব ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছি। এই ফিকশনের মধ্যে রাখার চেষ্টা করেছি সিরিয়াস, ধর্ষন এবং একটি ধর্ষন কে কেন্দ্র করে আসলে কি ঘটেছিলো।

‘একটা ভালো গল্প বা বাস্তব ঘটনাকে ডিরেক্টর একা কখনও ফুটিয়ে তুলতে পারে না যদি তার টিমের লোকজন আর্টিস্টদের সাপোর্ট না থাকে।’ আমি মনে করি আমি সবার অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আমি অনেক আশাবাদী আমার এই কাজ নিয়ে।

সামনে আরও কী কী কাজ আসবে, এমন প্রশ্নের জবাবে আকাইদ রনি বলেন, ‘মাত্র একটা শেষ করলাম। এখন পোস্ট প্রোডাকশনে সময় দেব। নাটক ওয়েব ফিল্ম রেডি করব।

‘প্রডিউসারের কাছে জমা দেব, রিলিজ হবে। তারপর প্ল্যান করতে চাই পরবর্তী কাজের। প্রি-প্রোডাকশন আর পোস্ট প্রোডাকশনে ফাঁকিবাজি করতে চাই না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here