কুড়িগ্রামের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

0
198
সংগৃহিত

রফিকুল হক রফিক কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী খোকন। তিনি ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ঘোড়া প্রতীক নিয়ে তিনি ৪৭, ৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Advertisement

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বহিষ্কৃত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাবেক) শাহীন শিকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫,৫৬২ ভোট।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: এজাহার আলী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। ঘোড়া প্রতীক নিয়ে তিনি ২৭,৬২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫,৬৪২ ভোট।

অন্যদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম মহিবুল ইসলাম খোকন। তিনি জাতীয় পার্টির সমর্থক। কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি ৪৭,৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৯,৬১৬ ভোট।

কুড়িগ্রাম নির্বাচন কর্মকর্তা আলমগীর করিব বেসরকারিভাবে ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here