অপরাধ বিচিত্রাঃ
ভোলা যুবলীগের সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু পরিবারের সন্তান সজীব ওয়াজেদ জয় একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। অত্যন্ত মেধাবি সজীব ওয়াজেদ জয় জাতিসংঘ থেকে পুরস্কারও পেয়েছেন। তিনি সম্প্রতি ভোলা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক নেতা। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, মেধাভিত্তিক যুব সমাজ গড়ার প্রত্যয়ে ১৯৭২ সনের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। যুবশ্রেণী সমাজের মূল চালিকা শক্তি। রাজনীতি হচ্ছে কঠিন ত্যাগ তিতিক্ষার জায়গা, মানুষের কল্যাণে আদর্শিক উপায়ে কাজ করতে হবে। রাজনীতির সহজ পাঠ হচ্ছে নেতার জন্ম হয় জনতার ভালবাসা থেকে। ভোলা জেলা যুবলীগের আহবায়ক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ভোলা প্রেসক্লাব সাধারন স¤পাদক সামসু-উল-আলম মিঠুর উপস্থাপনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ স¤পাদক মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সাংসদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ স¤পাদক আব্দুল মমিন টুলু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক স¤পাদক ফারুক হাসান তুহিন, দপ্তর স¤পাদক কাজী আনিছুর রহমান, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুবলীগ উত্তরের সাধারণ স¤পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের নেতা মাকসুদুর রহমান, কাজী আল মাহামুদ, নাজমুল হক জুয়েলসহ প্রমুখ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ভোলা যুবলীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে ভোলার সকল উপজেলা এবং সদর উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা বিভিন্ন বাদ্য-যন্ত্রের তালে তালে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে থাকে। সকাল ১১ টার দিকে সরকারী স্কুলের সমাবেশস্থল যেন জন সমুদ্রে পরিণত হয়। যে দিকে চোখ যায়, সেদিকেই শুধু যুবলীগের নেতা-কর্মী। পুরো সরকারী স্কুলের মাঠ কানায় কানায় ভরে যায়। দুপুর ১২ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
