সখিপুরে ১৫দিনে শিশু সহ ৩টি ধর্ষনের অভিযোগ

0
862

টাঙ্গাইলের সখিপুরে গত ১৫দিনে ৩টি ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। তিনটি ধর্ষনের ঘটনায় একটিও থানায় মামলা হয়নি। স্থানীয় ভাবে ধামাচাপা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

Advertisement

 

দুই সপ্তাহের ব্যবধানে সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে উপজেলা গেট সমাধান কোচিংয়ে শিক্ষক সুমন কর্তৃক ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষিত,কৈয়ামধু এলাকার ফজলুর ছেলে মিলন কর্তৃক রুবেলের স্ত্রী ধর্ষিত ,চতলবাইদ বেগপাড়া পাটখাঁঘুড়ি চালার আব্দুল হালিমের ছেলে আবু বকর কর্তৃক ৫বছরের শিশু ধর্ষিত হয়েছে।

তিনটি ধর্ষনের ঘটনা স্থানীয়ভাবে জরিমানা করে মীমাংসা করা হয়েছে বলে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে। সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো.জামাল হোসেন,স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াহাব আলী, নৈয়ম উদ্দিন বলেন, মান সম্মানের দিক দিয়ে বিবেচনা করে ও শিশুদের ভাবষ্যৎ চিন্তা করে গ্রাম্য শালিসে জরিমানা করে ধর্ষনের ঘটনা মীমাংসা করা হয়েছে। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) মো.নাজমুল হক ভূইয়া বলেন, থানায় কেউ অভিযোগ করেনি,অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here