বঙ্গীয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, অখন্ড বাংলার ১ম মুসলিম মূখ্যমন্ত্রী, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপস্থাপক, তদনীনন্তন পূর্ব পাকিস্তানের সাবেক মূখ্যমন্ত্রী ও গভর্নর শের-এ-বাংলা এ,কে,ফজলুল হক ভারতীয় রাজনীতির ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের স্রষ্টা। অখন্ড বাংলার মূখ্যমন্ত্রী শের-এ-বাংলার উত্থাপিত লাহোর প্রস্তাবের বাস্তব ফসল স্বাধীন বাংলাদেশ। তিনি লাহোর প্রস্তাব উত্থাপন না করলে ভারত বিভক্ত হয়ে আজকের পাকিস্তান ও বাংলাদেশ নামের দু’টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হতো না।
শের-এ-বাংলার ৫৫তম মুত্যু বার্ষিকী উপলক্ষে মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, তৎকালীন পূর্ব বঙ্গের পশ্চাৎপদ ও শোষিত মুসলিম কৃষকদের অর্থনৈতিক শোষণ থেকে রক্ষা করার জন্য ঋণ শালিসী বোর্ড গঠন করেন।
পার্টির প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য আতিকুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, কোষাধ্যক্ষ শহীদুল হক ভূঁইয়া, দপ্তর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, শ্রম সম্পাদক প্রকৌশলী ওসমান গণি, সমাজ কল্যাণ সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান, যুব নেতা মেহেদী হাসান হাওলাদার, ছাত্র নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
