শেখ হাসিনা জি’র সঙ্গে অপেক্ষারত আলিঙ্গন

0
710

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর তাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস সভাপতি প্রিয়াংকা গান্ধী ভদ্র।রোববার দুপুরে দিল্লির তাজমহল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।

পরে টুইটারে শেখ হাসিনার সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করেন প্রিয়াংকা গান্ধী। ক্যাপশনে লেখেন, শেখ হাসিনা জি’র সঙ্গে অপেক্ষারত আলিঙ্গন, যার সঙ্গে আবার দেখা করার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। ব্যক্তিগত ক্ষতি ও কষ্ট কাটিয়ে ওঠার এবং তিনি সাহস ও অধ্যবসায়ের সাথে যা বিশ্বাস করেন তার পক্ষে লড়াই করার জন্য তার যে শক্তি তা সর্বদা আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

এর আগে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে কংগ্রেস নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, প্রিয়াংকা গান্ধী ও আনন্দ শর্মা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here