আমি যে লোকমানকে চিনি, সে জীবনে কোন দিন মদ খায় নাই

0
534

মাদক মামলায় গ্রেফতার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এখন স্বপদে বহাল আছেন। শাস্তি দেওয়া তো দূরের কথা তার ব্যাপারে পক্ষে উল্টো সাফাই গাইছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

Advertisement

তিনি বলেন, ”আমি যে লোকমানকে চিনি, সে জীবনে কোন দিন মদ খায় নাই। সে জীবনে কোন দিন জুয়া খেলে নাই। লোকমান আমাকে জীবন কোন দিন বলে নাই যে মোহামেডান ক্লামে একটা ক্যাসিনো আছে, এটা একটি আশ্চার্য। ও কিন্ত আমার বন্ধু।”

বিসিবিতে লোকমানের উত্থানটা সিনেমার গল্পের মতো। লোকমানের এক অঙ্গে বহুরূপ। একসময় খালেদা জিয়ার মাথার উপর ছাতা ধরতেন নিরাপত্তা কর্মী হিসেবে। খোলস পাল্টে বিসিবি সভাপতি পাপনের সবচেয়ে আস্থাভাজনের একজন। প্রশ্নটা তীর এখানেই ধেয়ে আসে। বিসিবি সভাপতিও লোকমানের মতো বন্ধুকে আগলে রাখতেন। এমনকি, ধরা পড়ার পরও তার পক্ষে সাফাই গাইলেন।

এদিকে, লোকমানসহ আরও দু’তিনজন পরিচালকের নিষ্ক্রিয়তার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বোর্ডের স্বাভাবিক কর্মকাণ্ড। হুমকির মুখে পড়ছে বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এবারের বিপিএল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here