শিশুকে নির্মমভাবে নির্যাতন করায় অভিনেত্রী আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28925

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28925, 'post_views_count', '0')

0

ফেনীতে ছয় বছরের এক শিশুকে নির্মমভাবে নির্যাতন করায় বাংলা সিনেমার এক অভিনেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে শিশুটিকে গরম তেলে ছ্যাকা দিয়ে ঝলসিয়ে আহত করার এ ঘটনা ঘটে।

Advertisement

আহত ওই শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী শাহানা আক্তারকে আটক করেছে পুলিশ। প্রতিবেশী জোহরা বেগম জানান, শাহানা আক্তার বাংলা সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন। ঢাকায় বসবাস করলেও গ্রামের বাড়িতে তার নিয়মিত যাতায়াত আছে। তিনি জানান, মঙ্গলবার বিকালে শাহানার বাড়ি থেকে কান্নার শব্দ আসতে থাকায় স্বামীকে নিয়ে তিনি ওই বাসায় যান। লাঠি দিয়ে পেটানোর পর একপর্যায়ে শাহানা শিশুটির শরীরে গরম পানি বা তেলজাতীয় কিছু ঢেলে ঝলসে দেন। পরে তাকে ঘরে আটকে রেখে বেরিয়ে যান। ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজুল কবীর জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো নয়। শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যাওয়ায় ওর কিডনি ঝুঁকিতে রয়েছে। ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, জোহরা বেগম নামে প্রতিবেশী এক নারী মঙ্গলবার বিকালে প্রিয়াংকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযোগ পাওয়ার পর পুলিশ মধ্যরাতে কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে গৃহকর্ত্রী শাহানা আক্তারকে আটক করেন। পুলিশ জানায়, শিশুটির নাম প্রিয়াংকা আক্তার। তার বাবা-মা নেই। গৃহকর্ত্রী শাহানা আক্তার শিশুটিকে পালক আনেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here