শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করবোশান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করবো

0
702

এবার আর খালি মাঠে গোল দিতে দেবো না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নেবো এবং শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে সরকারকে অপসারণ করবো। ১ অক্টোবর থেকে সবাই রেডি হয়ে যান।

Advertisement

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুবসমাবেশে মওদুদ এ কথা বলেন। জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে। জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, কোনো ঘটনাই ঘটেনি, তারপরও ভৌতিক মামলা, গায়েবি মামলা দেওয়া হচ্ছে। সারাদেশের সকল গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগ, যুবলীগের সহায়তায় একশো-দেড়শো নাম দিয়ে বাকি অজ্ঞাত আসামি রেখে মামলা দেওয়া হয়। ফ্যাসিস্ট দেশেই এটা সম্ভব, কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। যুবসমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here