বনানী সৈনিক ক্লাব এলাকায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

0
1273

রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকায় আজ সকাল ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।  বিমানবন্দরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here