দশমিনায় মানব বন্ধন রাহাজুল হত্যা নাকি আত্মহত্যা? জানতে চায় এলাকাবাসী

0
708
ফয়েজ আহমেদ‍ঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ানের পূর্ব আউলিয়াপুর গ্রামের দিন মজুর বাবুল জোমাদ্দারের পুত্র মোঃ রাহাজুল (১৮) গত ২৭ মার্চ দিবাগত (রাতের যে কোন সময়)নিজ বসত ঘরের আড়ার সাথে  দড়ির সাহায্যে গলায় ফাঁস দিয়া আত্ম হত্যা করে বলে জানান যায়। সরেজমিনে গিয়ে জানা যায়,রাহাজুলের বাবা বেশ কিছু দেনাদার হয়ে পড়লে,দেনার দায় কিছু দিন পূর্বে বসত ঘরে তালা মেরে ঢাকায় চলে যায়।  রাহাজুলও ঢাকায় ছিল। তবে সে যানতো না তার বাবা মা ঢাকায় চলে গেছে। ২৭ মার্চ সকালে বাড়ী ফিরে বাবা মাকে না দেখে হতাস হয়ে পরে বলেও যানান উপস্থিত লোকজন। তবে কি কারনে রাহাজুল গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে, তা পরিস্কার করে বলতে পারেনি স্থানীয়রা। তাদেরও একই প্রশ্ন এটা কি আত্মহত্যা না হত্যা?
এমর্মে অত্র ইউপি চেয়ারম্যান এটিএম  আসাদুল হক নাসির উদ্দিন এবং ইউপি সদস্য মোঃ আঃ মালেক হাওলাদার বলেন, ছেলেটা খুবই ভাল।তবে কেন যে এমনটা হলো,আমরাও বুঝতেছিনা। সংবাদ পেয়ে দশমিনা থানা অফিসার ইন চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং বলেন, এ বিষয় একটি  ইউডি মামলা নেয়া হয়েছে,তদন্ত চলছে। মামলার অধিকতর তদন্তের জন্য এসআই আঃ উহাবকে  দায়িত্ব দেয়া হয়েছ।
অতপর রিয়াজুলের মা মোসাঃ হালিমা বেগম বাদী হয়ে দশমিনা থানায় ৬ জনকে আসামী করে ৩০৬ ৩২৩ ধারায় একটি  মামলা দায়ের করে। দশমিনা থানার মামলা ন-০১/২০১৮। তারিখ – ০ ১/০৫/২০১৮।  এ মামলাটির দায়িত্নে রয়েছেন এসআই শহিদুল ইসলাম,  পুলিশ মামলায় এজাহার নামীয় ০১ নং –  আসামী মজিবর জোমাদ্দারকে গ্রেপ্তার করে। বর্তমানে মজিবর পটুয়াখালী জেল হাজতে রয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর এমসি রিপোর্টে আত্মহত্যার প্রমান পেয়েছ সংশ্লিস্টরা। (ঘটনার পেরের দিন সকালে যাদের সামনে রাহাজুলের লাশটি নামানো হয় সেই সকল) প্রত্যাক্ষদর্শীদের দাবী, রাহাজুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাই যদি করবে,তাহলে তার পা ঝুলন্তাবস্থায় মাটিতে লাগাছিল কেন?  তাহাদের  মধ্যে কেহ কেহ রসিকতা করে বলতে শুনেছি,তাহলে কি রাহাজুল আগে আত্মহত্যা করে পরে গলায় দড়ি দিয়ে ঝুলে ছিল?  তাই এটি আত্মহত্যা  মানতে রাজি নায় তারা। তাদের দাবী প্রকৃত অপরাধীকে খুজে বের করে দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ০৭ মে ২০১৮ খ্রীঃ তারিখে দশমিনা উপজেলা পরিষদে সামনের প্রধান সড়কে মানব বন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী।
আজ দীর্ঘ দেড় মাস অতিবাহীত হলেও আর কোন নতুন ক্লুু কিংবা কোন কুল কিনারা করতে পারেনি পুলিশ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here