জয়পুরহাটে এইচ এস সি পরীক্ষার্থী কে পিটিয়ে হত্যা

0
983

ব্যুরো অফিস, রাজশাহীঃ জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু সড়কে হকিষ্টিক দিয়ে পিটিয়ে হত্যা করেছে ফজলে রাব্বি (২০) নামে এক কলেজ ছাত্রকে। নিহত কলেজ ছাত্র রাব্বি আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রামের মালোয়েশিয়া প্রবাসী সেলিম রেজার ছেলে। রাব্বি ও তার মা সহ জয়পুরহাট শহরের বিহারী পাড়ায় ভাড়া বাসায় থাকত। সে জয়পুরহাট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ছিল।

Advertisement

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, পুর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার (১০/০৫/২০১৮) রাত ৮ টার দিকে সন্ত্রাসীরা ফজলে রাব্বিকে হকিষ্টিক দিয়ে এলাপাথারীভাবে পিটিয়ে মারাতক আহত করে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here