শখে কিনা করে

0
205

অনলাইন ডেস্কঃ শখের তোলা নাকি টাকার হিসাবে না। আজব এক শখ পুরণ করলেন কনের বাবা একশ কেজির আস্ত গরু তুলে দিয়ে। একেতো মেয়ের বিয়ে এর পর বাবার আবদার।বাবার আবদার রাখতে এ আয়োজন করেন তিনি। 

Advertisement

এ নিয়ে আলোচনায় এসেছেন তিনি।গত শনিবার (২ ডিসেম্বর) বন্দর বাজারের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ এ বিয়ের আয়োজন করা হয়।

মেয়ের বিয়েতে স্থানীয় মাহাবুব হাসান ডিউক কয়েক হাজার আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। আস্ত গরুর বরথালার পাশাপাশি অতিথিদের পোলাও, কোর্মা, রেজেলা, মুরগির রোস্টসহ নানা মুখরোচক খাবারের আয়োজন করেন।

স্থানীয়রা জানান, জেলার বিখ্যাত বাবুর্চি জামাল ২০ সহকারীকে নিয়ে দু’দিন ধরে বিয়েবাড়ির খাবার রান্না করেন।

জামাল বাবুর্চি বলেন, “নারায়ণগঞ্জে এটা আমার দ্বিতীয় কাজ। ১০০ কেজির গরু দিয়ে এই আইটেমটি করেছি। আমরা চেষ্টা করেছি সাধ্যমতো কাজটি করার জন্য”।

মাহাবুব হাসান ডিউক ( কনের বাবা) বলেন, ‘বাবা বেঁচে থাকতে তার ইচ্ছা ছিলো তার নাতনির বিয়েতে বরকে আস্ত গরুর থালা দিতে।

বাবা মারা গেছেন, “আমি তার কথাটা মনে রক্ষা করতে এ কাজটি করেছ। আমার তিন মেয়ে। আল্লাহ জীবিত রাখলে অন্য দুজনের বিয়েতেও এরকম বরথালা দিবো”।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here