আওয়ামী লীগে যোগদানের  আগে কারাগারে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76245

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76245, 'post_views_count', '0')

0

শা. ওমরের কথোপকথন

Advertisement

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগে যোগদানের  আগে কারাগারে অবস্হানকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে কথোপকথন হয় ব্যা. শা ওমরের।

বিএনপি থেকে সদ্য বহিষ্কার হওয়া ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বর্তমানে ঝালকাঠি-১ আসনে নৌকার টিকেটে দ্বাদশ সংসদ  নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমাও দিয়েছেন।  

তিনি বলেছেন, কারাগার থেকে বের হওয়ার কয়েকদিন আগে কেরানীগঞ্জ জেলে থাকার সময় নাশতা খাওয়ার পর আমি (শাহজাহান ওমর) সবাইকে বললাম, এবারের নির্বাচনে যাওয়া উচিত।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন, হ্যাঁ নির্বাচনে যেতে পারি। তবে ৩টি শর্ত আছে। প্রথমটি হচ্ছে, ম্যাডাম জিয়ার মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত সব মামলা প্রত্যাহার করতে হবে। সবশেষ শর্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হবে সরকারকে। এমন আলোচনা চলছিল আমাদের মধ্যে।

এমন সময় জেল কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিল।  

ওই সময় আমার ধারণা ছিল, আমাদের অন্য কারাগারে সরিয়ে মির্জা ফখরুল ও আব্বাসদের নিয়ে কোনো সংলাপের আয়োজন করবে সরকার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

গত ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন তাকে বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ব্যা.শা. ওমর গত বুধবার বিকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে পরদিন বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি। ঢাকা থেকে অনলাইনে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন।

তিনি দাবী করেছেন, স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে গেছেন। এমনও বলেছেন, তার হেডম আছে।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে শাহজাহান ওমর বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘ওরা  যাচ্ছে না, আমি কী করব? স্বতন্ত্রে যাব কেন?

স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা। আর যেখানে আমার অপশন আছে, সেখানে স্বতন্ত্রে যাব কেন, নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি। স্বতন্ত্র বলতে কোনো জিনিস আছে নাকি?

স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেব কেন, যখন বেটার অপশন আছে।’

উল্লেখ্য, ব্যা. শা. ওমরকে শৃংখলা ভংগের দায়ে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here