লোহাগাড়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে লোহাগাড়া ফুটবল প্রিমিয়ার লীগ ২০২১ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। ২৬ নভেম্বর শুক্রবার বিকালে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ,এম. আজিজ এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ আজিজ উদ্দিন, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, ইন্জামামুল হক যুবরাজ। উদ্বোধনী ম্যাচে আবহানী ক্রীড়া চক্রকে ১ গোলে হারিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র বিজয়ী হয়। পরে লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল উপজেলা পরিষদের পক্ষে ৯ ইউনিয়নের স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

