রাজধানীর শান্তিনগরে নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার

0
521

রাজধানীর শান্তিনগরে নির্মাণাধীন একটি ভবনের ১৩তলা থেকে মো.আসমাউল (১৮) নামে এক শ্রমিকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১২ ডিসেম্বর) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,গতকাল রাত ১০টায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর  রাত ১২টা ৪০ মিনিটে আসমাউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান সে আগেই মারা গেছে। তবে কেন সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।জানা যায়, আসমাউলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাকা গ্রামে। সে ওই এলাকার তাজু ইসলামের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here