লোম্বকের স্থানীয় একটি মসজিদের ধ্বংসস্তুপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

0
753

রবিবার ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই ভূমিকম্পে এপর্যন্ত নিহতের সংখ্যা ৯৮ ছাড়িয়ে গেছে। এই ভূমিকম্পে শত-শত ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এদিকে ভূমিকম্পের দুদিন পরেও লোম্বকের ভেঙ্গে যাওয়া বিভিন্ন স্থাপনা থেকে জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে। লোম্বকের স্থানীয় একটি মসজিদের ধ্বংসস্তুপ থেকে মঙ্গলবার এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Advertisement

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা এ কথা জানিয়েছে। জানা গেছে, ওই মসজিদটি লোম্বকের উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। জাবালে নূর নামক ঐ মসজিদের ভেতরে ৫০ জনের মত মুসল্লী ভূমিকম্পের সময় নামাজ আদায় করছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকারী কতৃপক্ষ। উদ্ধারকারী সংস্থার কর্মকর্তার জানিয়েছেন, মঙ্গলবার মসজিদটির ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। এদিকে ভূমিকম্পের পর বিমানবন্দর বন্ধ থাকায় কয়েকশ’ পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। অক্সফার্ম বলেছেন, লোম্বক দ্বীপে এখন পর্যন্ত ২০ হাজার মানুষ উদ্বাস্তু  অবস্থায় আছে। তাদেরকে খোলা আকাশের নিচে ও গৃহহীন অবস্থায় থাকতে হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here