ডেসটিনির রফিকুল আমিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট

0
670

অর্জিত সম্পদের তথ্যবিবরণী জমা না দেয়ায় দুদকের মামলা বাতিল চেয়ে ডেসটিনি ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল আমিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি যথারীতি চলবে বলে জানিয়েছেন আইনজীবী। আজ মঙ্গলবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মোইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন ও এ কে এম আমিনউদ্দিন মানিক। পরে আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘নোটিশ দেয়ার পরও ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের তথ্যবিবরণী জমা না দেয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় মামলা হয় রফিকুল আলমের বিরুদ্ধে। দুদক আইনের ২৬(২) ধারায় মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন। পরে গত বছরের ৬ জুন মামলাটির অভিযোগপত্র দিলে রফিকুল আমিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেস। কিন্তু ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক শামীম আহমেদ গত ১২ মার্চ আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে ৭ জুলাই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমিন।’ মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের তথ্যবিবরণী চেয়ে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক। নোটিসে সাত কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়। কারাবন্দি রফিকুল আমিন ২০ জুন নোটিশটি গ্রহণ করে তথ্যবিবরণী জমা দিতে দুদকের বেঁধে দেয়া সাত কার্যদিবসের পর সময় আবেদনের প্রেক্ষিতে আরো সাত কার্যদিবস সময় দেয়া হয়। এরপরও তিনি সম্পদের তথ্যবিবরণী না দেয়ায় মামলা করে দুদক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here