লালমোহনের মেঘনায় ট্রলার ডুবি, ২ জেলে নিহত

0
1578

আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধি ॥ ভোলার লালমোহনের মেঘনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে দুই জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে মেঘনার বেতুয়া স্লুইজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লর্ডহাডিঞ্জ ইউনিয়নের মোঃ হোসেনের ছেলে কবির (২৪) ও ফয়েজউল্লার ছেলে রাসেল (১৭)।
লালমোহন থানার ওসি হুমায়ুন কবির জানান, ভোর রাতের দিকে স্থানীয় আবদুর রবের একটি ট্রলার নিয়ে ১৪ জন জেলে মেঘনায় মাছ শিকার করছিলো। এ সময় হঠাৎ করেই আকস্মিক ঝড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্য জেলেরা উদ্ধার হলেও কবির ও রাসেল নামের দুই জেলে নিখোজ হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগীতায় সকাল ১১ টার দিকে নিখোজদের লাশ উদ্ধার করা হয়।
এদিকে ট্রলার ডুবিতে নিহত জেলে পরিবার শোকার ছায়া নেমে আসে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here