ভোলায় ঝড়ের কবলে পরে ২টি জেলে ট্রলার ডুবি॥ নিখোঁজ-৪, উদ্ধার ২৩

0
1652

আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধি॥ মেঘনার প্রবল বাতাসে চরফ্যাশনের মাইনোউদ্দি ঘাটের ২টি জেলে ট্রলার তিন চরের দমা নামক স্থানে ডুবে নৌকার মালিকসহ ৪জন নিখোঁজ,২৩জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে গুরুত্বর অবস্থা ঘটনার দিন রবিবার বিকাল ৪টায় ২জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মাইনোউদ্দি ঘাটের কামাল মেম্বার তার মাছ ধরার ট্রলারে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছে। তারই নৌকার মাঝি আ.আলী ২৫পন ইলিশ পেয়ে নদীর অবস্থা বেগতি দেখে গত ২৩ জুলাই রোজ রবিবার ভোর ৫টায় ঘাটের উদ্দ্যেশে সাগর থেকে ছেরে তিন চর দমা(রাস্তার চর) নামক স্থানে আসলে তখন সময় ৬টায় বাতাস এবং দমা নৌকাটিকে উল্টিয়ে পেলে। এতে তাদের নৌকাতে থাকা ১৬ জেলের মধ্যে ১২জনকে সকাল ৮টায় মহিউদ্দিন মাঝি ও রুহুল আমিন মাঝির মাছ ধরার ট্রলার তাদেরকে উদ্ধার করে ঘাটে পৌছায়। এদের মধ্যে নৌকার মাঝি আ.আলী(৪৫)ও ভাগি নুরেআলম(৪২) কে গুরত্বর জখম অবস্থা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি নৌকার মালিক কামাল মেম্বার(৪০),মেস্তুরী বাচ্ছু হাওলাদার(৩০),ভাগি সাইফুল(২৮)ও  আককাশ(২২)কে রির্পোট করার পূর্ব মুহুত পর্যন্ত পাওয়া যায়নি।  চরফ্যাশন হাসপাতালে বেড়ে আহত আঃ আলী মাঝি কান্না কন্ঠে কালের কন্ঠ ও সংবাদ সকাল পত্রিকার চরফ্যাশন বু্যূরো প্রধান কামরুল সিকদারকে কান্না কন্ঠে বলেন, নৌকার মালিক কামাল মেম্বারকে আমি অনেক ক্ষন ধরে বাচানোর বহু চেষ্টা করছি। যখন দেখি আমি নিজে বাচিনা তখন আমি তাকে আমার হাত থেকে ছেড়ে দেই। তখনি সে আমার চোখের সামনে তালিয়ে যায়। বেঁচে যাওয়া আহত জেলে নুরে আলম বলেন,প্রায় ২৫লাখ টাকার মালমাল নদীতে তলিয়ে গেছে। চোখের সামনে থেকে আমার ৪ভাইকে হারিয়ে পেললাম বলে কাদিয়ে দিয়েছে।
অপরদিকে একেই (মাইনোদ্দি) ঘাটের হামিদ মাঝির নৌকা রবিবার ঘাট থেকে সাগরে মাছ ধরতে রওয়ানা হয়ে একেই স্থানে তিন চরের দমা নামক স্থানে দমার চাপে মাছ ধরার ট্রলারটি তলিয়ে নিয়ে যায়। তখন সকাল সাড়ে ৮ থেকে ৯টায় বাজে। তাদের নৌকাতে থাকা মাঝিসহ ১১ জেলের প্রত্যেককে উদ্ধার করা হয়েছে। এদিকে নিখোঁজের সংবাদে ওই এলাকা শোকের মাতাম বইছে। স্থানীয় চেয়ারম্যান সেলিম হাওলাদার গভীর শোক প্রকাশ করে শোর্কাত পরিবারকে সমবেদনা জানিয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here