লালমনিরহাটে উন্নয়ন মেলার উদ্ভোধন করলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক

0
478

স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন স্থানের মতো উত্তর বঙ্গের রেলওয়ের জেলা হিসেবে খ্যাত লালমনিরহাটে উন্নয়ন মেলার উদ্ভোধন করেছেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।

Advertisement

গতকাল ১১ জানুয়ারী সকালে লালমনিরহাট সহরোয়ার্দী মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে মেলার উদ্ভোধনী অনুষ্ঠান শরু হয়ে লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রধক্ষিণ করে মেলার মূল আয়োজন স্থলে এসে শেষ হয়র‌্যালীটি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনির হাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, স্থানীয় সংসদ সদস্য সফুরা বেগম রুমী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, লালমনিরহাট জেলাপরিষদের প্রশাসক মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাটেল ভারপ্রাপ্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দীন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতিক প্রমূখ।
আলোচনা সভা শেষে লালমনিরহাটের ঐতিহ্যবাহী গান গম্বীরা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here