বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি প্রবীণ আওয়ামীলীগ নেতা আলী আহাম্মদের

0
645

সোনারগাঁ প্রতিনিধি ঃ
নারায়নগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর সোনাপুর নিজ অফিস কার্যলয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রবীণ আওয়ামীলীগ নেতা, ৭ নং লাকসাম পূর্ব ইউনিয়নের পরিষদের আওয়ামীলীগের মননীত এবং নির্বাচিত চেয়ারম্যান ও এবি ফুডস এন্ড বেভারেজ লিমিটেডের মালিক হাজী আলী আহাম্মদ কান্না কন্ঠে বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন ভাবে বেঁচে থাকতে পারতাম না। নিজের জীবনের কথা চিন্তা না করে শুধু বাংলার মানুষে জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে হানাদাররা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্তা হননি। হত্যা করতে চেয়েছিল ডিজিটাল বাংলার রুপকার এবং বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন যখন শুনি তখন নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হয়। কারন বাংলার একদল কুলাঙ্গাররা যখন স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে। আলী আহাম্মদ আরো বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের আইনের কাঠগড়ায় দাড় করিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলার মানুষ তখনি শান্তি পাবে যখন বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকার করা হবে। এই প্রবীণ আওয়ামীলীগ নেতা বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ করে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং উন্নয়নের ধারা আব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহবান জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here