লাকসামে যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে পানিতে ডুবে ৩ শিশুসহ ৫ জন নিহত

0
1181

লাকসাম থেকে খোরশেদ আলমঃ পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ঢাকা যাবার পথে লাকসামে মাইক্রোবাস খালে পড়ে পানিতে ডুবে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর শহরের ছিলোনিয়া (ফতেপুর) লাকসাম দক্ষিণ বাইপাস সড়ক এলাকায় রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে পানিতে ডুবে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়। জানা যায় রবিবার সকাল সাড়ে ৭টায় নিজ মাইক্রোবাস ঢাকা মেট্টো-গ-৩১-৫৫৪১ লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৌর শহরের ছিলোনিয়া (ফতেপুর) এলাকায় ব্রীজ অতিক্রম করা কালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে মাইক্রোবাসটি পানিতে ডুবে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা লক্ষীপুর সদরের দেলিয়াই গ্রামের ঢাকা প্রবাসী আনোয়ারুল কবির (৪৫), সাহাবুদ্দিন (৪০) ও তাদের ৩ শিশু রাইকা মুনতাসির (১২), রাইসা তাবাসছুম (৭), ছাইন আল মুনতাসির (৩) ঘটনাস্থলে নিহত হয়। দূর্ঘটনায় আনোয়ারুল কবিরের স্ত্রী মারজান বেগম (২৮), ও শাহবুদ্দিনের স্ত্রী জান্নাতুল নাইম (২৯) গুরুতর আহত হয়। আহতদের লাকসাম ফেয়ার হেল্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। নিহত আনোয়ারুল কবির ও শাহাবুদ্দিন ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত ও ঢাকা প্রবাসী। দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসদল ঘটনাস্থলে পৌছে। পানির নিচ থেকে দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী মাইক্রোবাস ও নিহত যাত্রীদের লাশ উদ্ধার করে লালমাই হাইওয়ে থানায় নিয়ে যায়। মাইক্রো চালকের কোন সন্ধান পাওয়া যায়নি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here