লাকসামে ভ্রাম্ম্যমান আদালতের জরিমানা

0
1058

খোরশেদ আলমঃ
কুমিল্লা লাকসামের প্রান কেন্দ্র লাকসাম রেলওয়ে জংশনে বৃহস্পতিবার বিকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্ম্যমান আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিার ২০০৯ এর আইনে লাকসাম জংশনের কয়েকটা খাবার হোটেলে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাকসাম জংশনের কাফে ক্যাটারিং হোটেল, ক্যাফে আবাসিক হোটেল ও আগমন হোটেল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন লাকসাম থানার এসআই দিনেশ, এসআই আলমগীর ও তার সাথের ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অভিযানকে স্বাগত জানান স্থানীয় জনতা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here