লাকসামে বসুন্ধরা সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
641

লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে বসুন্ধরা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট কুমিল্লা এরিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল লাকসাম বাজারস্থ কুমিল্লা রেস্তোরা-২ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে বসুন্ধরা সিমেন্টের লাকসাম উপজেলা ডিলার হক ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ কাউছারুল আলম মজুমদার ফয়সালের সভাপতিত্বে এবং বসুন্ধরা সিমেন্ট টেরিটরি সেলস্ অফিসার কাউসার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট কুমিল্লা এরিয়া সেলস্ ম্যানেজার মোঃ জাকারিয়া ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট এজিএম মোঃ তাজরুল ইসলাম তাজ, বসুন্ধরা সিমেন্ট ডিভিশনাল ম্যানেজার ডিএসএম মোহাম্মদ আলী খান, মার্কেটিং অফিসার মোঃ কাউছার, আবদুল মমিন, লাকসাম ষ্টীল কর্পোরেশনের পরিচালক মোঃ শাহ আলম মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ডিলার মোঃ আবদুস সাত্তার।

Advertisement

অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন বসুন্ধরা সিমেন্ট ডিলার ও হক ট্রেডিং এর কর্মকর্তা ইমাম হোসেন, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বসুন্ধরা পণ্য লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ উপজেলার বসুন্ধরার পণ্য সিমেন্ট ব্যবসায়ীসহ আমন্ত্রিত বিভিন্ন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের গুণাগুণ তুলে ধরা হয় এবং বসুন্ধরা সিমেন্ট আন্তর্জাতিক মানের সিমেন্ট উল্লেখ করে সর্ব সাধারণকে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করার আহ্বান জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here