জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিঃ বিভিন্ন অপরাধে ৬২টি প্রতিষ্ঠানকে ১৩.১৯ লক্ষ টাকা জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22824

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22824, 'post_views_count', '0')

0

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২১ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বরিশাল, রাজশাহী, রাজবাড়ী, সিলেট, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, ভোলা ও পাবনায় আজ বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলিস্তান এলাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে ভেজাল পণ্য বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন এবং অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে মায়ের দোয়া স্টেশনারীকে ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।

Advertisement

পাশাপাশি পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের অপরাধে মীম টেলিকমকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং ফারুক টেলিকমকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর মুগদা থানা এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৩১,০০০/- (একত্রিশ হাজার) টাকাসহ মোট ১০,৩১,০০০/- (দশ লক্ষ একত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।  এছাড়া দেশব্যাপী ১৮টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ওজনে কারচুপি, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা ও পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫৫টি প্রতিষ্ঠানকে ২,৮৮,০০০/- (এক লক্ষ আটাআশি হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।  এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে অদ্য ৭ জুন ২০১৮ তারিখে ৬২টি প্রতিষ্ঠানকে মোট ১৩,১৯,০০০/- (তের লক্ষ উনিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here