লাকসামে ছেলে কে মারধরে বাধা দেয়ায় পিতাকে কুপিয়ে জখম

0
610

লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে শিশু সিয়াম হোসেন কে মারধরে বাধা দেয়ায় ওই শিশুর পিতা মহসীন কে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে। আহত মহসিন ওই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। আহত মহসিন কে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার মহসীনের পুত্র সিয়াম কে মতিউর রহমানের ছেলে মারধর করে। তার আত্মচিৎকার শুনে মহসীন বাধা দেয়।এসময় মিজানুর রহমানের নেতৃত্বে তার ছেলে ইসমাইল হোসেন, আবুল হাসান ও স্ত্রী মোরশেদা বেগম দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

Advertisement

তাদের হামলায় মহসীন তার শিশুপুত্র সিয়াম হোসেন গুরুতর আহত হয়। আহতদের কে লাকসামের  একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here