অব্যাহত ধর্ষণ-নিপীড়ন, বিচারহীনতার প্রতিবাদে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন

0
567

অব্যাহত ধর্ষণ-নিপীড়ন, গুম-খুন ও বিচারহীনতার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র অঙ্গসংগঠন, যুব জাগপা ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

Advertisement

মীর ইসহাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহ সভাপতি সৈয়দ মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, ইনসান আলম আক্কাস, জাগপা নেতা শেখ এনায়েত আহমেদ হালিম, শওকতউজ্জামান, ছাত্রনেতা আমির হোসেন আমু, যুবনেতা বিপুল সরকার।

জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেন, ধর্ষকের উল্লাস ও ধর্ষিতার কান্না একসাথে চলতে পারে না। দেশে গণতন্ত্রের সীমাহীন সংকট।

দিবসের নির্বাচন নিশীথে সমাপ্ত করে দেশে তখতে তাউস পবনে পড়ে যাবে। সময় থাকতে বুঝতে চেষ্টা করুন তা না হলে হিন্দুস্থানে খুটিতে খেমটা নাচন জনতা বন্ধ করে দিবে। তিনি অবিলম্বে দেশে মধ্যবর্তী নির্বাচনের দাবী করে বলেন, সুষ্ঠু গণতন্ত্রই দেশের একমাত্র রক্ষাকবচ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here