লাকসামের নরপাটি উচ্চ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

0
1120

জামাল উদ্দীন স্বপন, (কুমিল্লা): লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। ঝুঁকিপূর্ণ ভবন, শিক্ষক সংকট, শ্রেণী কক্ষের অভাব ও প্রয়োজনীয় আসবাবপত্র না থাকায় বিদ্যালয়টিতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
সূত্র মতে- স্বাধীনতা পূর্ব ১৯৬২ সালের ২৪ জুলাই তৎকালীন সমাজসেবক ও দানবীর মরহুম হাজী আবদুল মজিদ খান এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার কথা চিন্তা করে নিজস্ব মালিকানাধীন জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর বিদ্যালয়টি সাফল্যের ধারাবাহিকতায় সুনাম ও সুখ্যাতি অর্জন করে। এরই প্রেক্ষিতে ১৯৮৪ সালের ১ ডিসেম্বর বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বর্তমানে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টিতে শিক্ষক সংকট, প্রয়োজনীয় শ্রেণী কক্ষ ও আসবাবপত্রের অভাব, মাঠ ভরাট সহ নানা সমস্যায় জর্জরিত। প্রতিষ্ঠার ৫৪ বছরেও বিদ্যালয়টিতে কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার স্থাপিত হয়নি। বিদ্যালয়টির মূল স্থানের পশ্চিম পাশের ২য় তলা জরাজীর্ণ ভবনে ঝুকিপূর্ণ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান চলছে। সূত্র জানায়- বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষাথীর সংখ্যা প্রায় ১২’শ জন। বিদ্যালয়ে এমপিওভুক্ত ১৩জন শিক্ষক এবং ৮ জন গেষ্ট টিচার,  ৪ জন পিয়ন, আয়া ৪ জনের মধ্যে ১ জন, অফিস সহকারী ১ জন রয়েছে। সর্বসাকুল্যে ২০টি শ্রেণী কক্ষের প্রয়োজন থাকলেও বর্তমানে বিদ্যালয়টিতে মাত্র ১১টি শ্রেণী কক্ষ রয়েছে। শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠদানের জন্য ২৫ জন শিক্ষক-শিক্ষিকা প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম বলেন- বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। তিনি বিদ্যালয়ের বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত সমস্যা সমূহ সমাধানের লক্ষ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষন এবং জনদরদী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here