লক্ষ্মীপুরে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা

0
797

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পাতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

Advertisement

 

এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহন, সিভিল সার্জন ডাক্তার মোস্তফা খালেদ,পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন। মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের সেবা সম্পর্কিত বিষয়াদি নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নেয়। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারী) পর্যন্ত এ মেলা চলবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here