লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

0
7771

লক্ষ্মীপুরে এক নারীকে ধর্ষণের দায়ে লম্পট বেল্লাল হোসেনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো ১ বছর কারাদন্ডাদেশ দেয়া হয়।

Advertisement

 

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। লক্ষ্মীপুর জজকোট্রের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেননা। সাজাপ্রাপ্ত বেল্লাল হোসেন স্থানীয় পাঁচু মাঝির ছেলে।

পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা এলাকার বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে এক নারীকে তার বাড়ীর পাশের একটি খামার বাড়ীতে জোর পূর্বক ধর্ষণ করে।পরে ভিকটিম তার মায়ের কাছে বিষয়টি জানান। ভিকটিমের মা পরে স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করেন।
পুলিশ জানান,২০১৪ সালের ১২ জুন নির্যাতিত নারীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করাসহ ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন শেষে ওই রায় দেন।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here