এস.এম আওলাদ হোসেন- সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে লক্ষ¥ীপুরে ৫ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ভোধন করে লক্ষ্মীপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধূরী। ২৩শে এপ্রিল রবিবার বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ শাহ নেওয়াজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উদ্ভোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক।
মেলায় বিভিন্ন ধরনের ২০টি ষ্টল বসে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত জনসাধারনের জন্য এটি উম্মুক্ত রয়েছে।

