এস.এম আওলাদ হোসেন- লক্ষ্মীপুরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্বসাতের অভিযোগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামকে আটক করে পুলিশ । ২৩ এপ্রিল রবিবার বিকেলে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশে উপজেলা কার্যলয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলামের বিরুদ্বে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উন্নয়নে বরাদ্বকৃত ৩টি প্রকল্পের ২লাখ ৯৪হাজার টাকা আতœসাতের অভিযোগ ওঠে। সংস্লীষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিত কুমার পাল এই অভিযোগ ঐ দিন সকাল ১০টায় জেলা প্রশাসকের নিকট দাখিল করলে জেলা প্রশাসক মহোদয় সদর থানা অফিসার ইনচার্জকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । তবে এ বিষয়ে জেলা প্রশাসক গনমাধ্যমকে কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি । উপজেলা প্রশাসন ও পুলিশ সূুত্রে জানা যায় চলতি অর্থ বছরের লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজে জেলা প্রশাসন ২৫হাজার টাকা । লক্ষ্মীপুর সদর আসনের এম পির বরাদ্বকৃত ১লাখ ২৫হাজার টাকা। বিভাগীয় কমিশনার ১ লাখ ৪৪ হাজার ৯৭৪ টাকা আলাদা ভাবে বরাদ্ধ প্রদান করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম কৌশলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে ১মাস পূবেই উক্ত প্রকল্পের বরাদ্ধকৃত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নেন। অধ্যক্ষকে ঐ টাকা না দিয়ে অভিযুক্ত ও আটককৃত কর্মকর্তা সাইফুল ইসলাম আত্বস্বাত করেন বলে অভিযোগ প্রকাশ । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর থানা অফিসার ইনচার্জ আবদুল্যাহ আল মামুন ভুঁইয়া জানান অভিযোগের আলোকে মামলা ও তাকে আটক করা হয়েছে। অন্যদিকে চন্দ্রগঞ্জ থানাধীন ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে বরাদ্ধকৃত ১০লাখ টাকা লুট। রহমত খালী খাল ড্রেজিং এর নামে বরাদ্ধকৃত ১০লাখ টাকা আত্বসাতের বিষয়টি ও স্থানীয় জনগন তদন্ত করার দাবি করছে।

