লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে দিনমজুর নিহত

0
551

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কড়ই গাছ থেকে পড়ে নিহত হয়েছেন দিনমজুর রহমান (৪৫)। সোমবার সকালে সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা রহমানকে দ্রুত সদর হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রহমানকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান, সকালে হাজিরপাড়া এলাকার প্রভাবশালী মালেকের কড়ই গাছ কাটার কাজকর ছিলেন রহমান।

Advertisement

হঠাৎ করে গাছের ডালার সাথে পিছলে পড়ে যায় রহমান । এর পর থেকে রহমান অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া । পরে তার মৃত্যু হয়। পুলিশ জানান, বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ্যদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গাছ থেকে পড়ে দিনমজুর নিহতের ঘটনাটি তিনি শুনেছেন। খোজ খবর নেয়া হচ্ছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here