লক্ষ্মীপুরে আন্তজার্তিক প্রবীণ দিবস

0
804

লক্ষ্মীপুর প্রতিনিধি: মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায় এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ০১ অক্টোবর (সোমবার) লক্ষ্মীপুরে আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

Advertisement

জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, সুলতান আহমদ চৌধুরী, মফিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here