রৌমারীতে ৮ মাসের অন্তঃসত্তা গৃহবধুর আত্মহত্যা

0
612

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৮ মাসের অন্তঃসত্তা আরিফা (২৫ ) নামের এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রত্যেক্ষদর্শিরা জানায়, বোয়ালমারী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আরিফা খাতুনের একই গ্রামের আবু বক্করের ছেলে রহিজলের সাথে গত ২ বছর আগে বিয়ে হয়। পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করায় পুত্রবধুকে বাড়িতে নেয়নি স্বামীর পরিবারের লোকজন। ফলে আরিফা তার বাবার বাড়িতেই থাকতো।

Advertisement

স্বামী-স্ত্রী দুই জনেই বিয়ের পর থেকে ঢাকায় থাকে। মাঝে মধ্যে নিজ গ্রামে আসলেও আরিফার ঠাই হয়নি শ্বশুর বাড়িতে। এনিয়ে বেশ কিছু দিন থেকে স্বামী. স্ত্রীর মধ্যে চলছে মনমালিন্য। স্বামী রহিজল শ্বশুর বাড়িতে এসেও স্ত্রীকে প্রায় নির্যাতন করত। স্বামীর বাড়ির লোকজন পুত্রবধুকে মেনে না নেওয়া ও স্বামীর নির্যাতন সহ্য করতে না পারায় অভিমানে সকালের দিকে সবার অজান্তে বাড়ির একটি কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। এঘটনায় এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত-গৃহবধুর স্বামী ঢাকায় অবস্থান করে।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমিন মিয়া ফাঁসিতে মৃত্যু হওয়া বিষয়টি নিশ্চিত করেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, মেয়ে ও ছেলের উভয় পক্ষ থেকে আবেদন করেছেন। এর প্রেক্ষিতে লাশ দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here