যাত্রাবাড়ী থানার সামনে লেগুনায় চাঁদাবাজি অব্যাহত

0
888
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টারঃ রাজধানির যাত্রাবাড়ী থানার সামনে মূল সড়কে স্ট্যান্ড বসিয়ে লেগুনায় চাঁদাবাজি অব্যাহত আছে বলে অভিযোগ রয়েছে। যানাগেছে যাত্রাবাড়ী থানার সামনে থেকে মূল সড়কে স্ট্যান্ড বসিয়ে লেগুনায় দিন প্রতি (২৭০)টাকা চাঁদা আদায় করে সুজন।লেগুনা গুলো চিটাগং রোডের উদ্দেশ্য ছেড়ে যায় -পথিমধ্যে বাধা বিপত্তি না হলে-ও চিটাগং রোড স্ট্যান্ডে জুয়েল কে দিতে হয় আরো (১৮০) টাকা, মোট প্রতিদিন লেগুনা প্রতি (৪৭০)টাকা আদায় করে চাঁদাবাজরা। প্রতিদিন প্রায় চার শতাধিক গাড়ি থেকে চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। নিরব ভূমিকা পালন করে স্থানীয় ট্রাফিক পুলিশ- মূল সড়কের উপর স্ট্যান্ড হওয়ার কারণে দীর্ঘ যানযট বেঁধেই থাকে।

Advertisement

এ বিষয়ে নাম গোপন রাখার শর্তে একাধিক লেগুনা চালকের সঙ্গে কথা হলে তারা জানায় চিটাগং রোড টু যাত্রাবাড়ী রোডে গাড়ি চালাইলেই বাধ্যতামূলক (৪৭০)টাকা চাঁদা দিতে হয়। মূল সড়কের উপর স্ট্যান্ড বসিয়ে আমরা গাড়ি চালালেও কোন আইনী ঝামেলায় পড়তে হয় না। তবে -চাঁদা না দিলেই বিপদ। এ বিষয়ে একাধিক পরিবহন ও লোকাল বাস চালক দের সাথে আলাপকালে তারা জানায় মূল সড়কের উপর লেগুনা স্ট্যান্ড বসিয়ে এই দীর্ঘ যানযট সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের নেই কোন আই-নী ব্যাবস্থা,অথচ আমাদের চলাচলের সময় স্ট্যান্ড ব্যাতিত কোন যাত্রী নামাওঠা করলে আমাদের আইনি ঝামেলায় পড়তে হয়।

এ বিষয়ে চাঁদাবাজ সুজন ও জুয়েল এর সাথে বার বার যোগাযোগ করেও তাদের পাওয়া যায় নি।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের (টি আই) জাকারিয়া মেনন “সড়কের উপর লেগুনা স্ট্যান্ড ” প্রতিবেদকের প্রশ্নের জবাবে জানান আমাদের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন বলেই ফোন কল টি কেটে দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here