রৌমারীতে বৃক্ষ রোপন

7
2131

মাজহারুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: রৌমারী শাখার উদ্যোগে বৃক্ষ রোপন উপলক্ষে পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মাঝে  বিভিন্ন ফলজ গাছের ২০০০ চারা বিতরণ করা হয়। গত মংগলবার সন্ধ্যায় রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে চারা বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রৌমারী শাখার ব্যবস্থাপক আ: রশিদ এসপিওর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও: মোকছেদ আলি। ইনভেষ্টমেন্ট ইনচার্জ রবিউল ইসলাম,  শাখার আরডিএস প্রকল্প কর্মকর্তা মো: জনাব আলি প্রমূখ । এ সময় ব্যাংকের অন্যান্য শাখার কর্মচারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন, সহকারী প্রকল্প কর্মকর্তা মো:  মাহবুবুর রহমান শাহীন।
শাখার ব্যবস্থাপক বলেন, আমি রৌমারীতে যোগদান করার পর বিভিন্ন এলাকার গরীব-দু:খীদের মাঝে চোখের অপারেশন, শিক্ষাবৃত্তি, গাছের চারা বিতরনসহ উন্নয়নমূলুক কর্ম-কান্ড অব্যাহত আছে। তিনি আরো বলেন, আপনাদের সমস্যা আমাদের জানাবেন, চেষ্টা করব ব্যাংকের মাধ্যমে সমাধান করার।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর পরিবেশ বান্ধব কর্মসূচীর ভুয়সী প্রশংসা করেন। তিনি পল্লি উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের বৃক্ষ-রোপণ সম্পর্কে সমাজে জনসচেতনতা  সৃষ্টির আহবান জানান, এবং প্রত্যেক গ্রাহককে আরো বেশি করে ফলজ ও বনজ গাছের চারা রোপনের পরামর্শ দেন। অনুষ্ঠানের মাধ্যমে  পল্লি উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ২০০০ গাছের চারা বিতরণ করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here