মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ গতকাল কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মাঠের ভিটা জলাশয়ে জাইদুল ইসলাম মিনু এর সভাপতিত্বে ১০ টি নৌকা বাইছের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শহিদুল ইসলাম শালু চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ রৌমাারী, নজরুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ রৌমারী, কমিটিবৃন্দ, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহীনির পুলিশ ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শকগণ।
এতে বিভিন্ন এলাকা থেকে আগত ১০টি নৌকা বাইছের খেলা শেষে সেমি ফাইনালে দাঁতভাঙ্গা ইউনিয়নের চর কাউয়ারচর গ্রামের একতার তরী ও যাদুরচর ইউনিয়নের মাদারটিলা গ্রামের হাওয়ার তরী নৌকা দুটি ফাইনালে খেললে হাওয়ার তরী নৌকা প্রথম স্থান দখল করে। পরে আলোচনা শেষে ১ম পুরুষ্কার হিসাবে ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও ২য় পুরুষ্কার হিসাবে ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ খেলা আরো বিভিন্ন এলাকায় হউক এবং মানুষের মাঝে একটু আনন্দ ও ঐতিহ্যকে ধরে রাখুক এর উত্তরোত্তর কামনায় খেলা সমাপ্তী ঘোষনা করছি।
