রেলপথ মন্ত্রীর সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাত

8
725

অবি ডেস্কঃ আজ (৩ ফেব্রুয়ারি) রেলভবনে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপির সাথে মন্ত্রীর কক্ষে বাংলাদেশে নিযুক্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমহন পারকাশ(গধহসড়যধহ চধৎশধংয) সাক্ষাত করেন।

Advertisement

 

সাক্ষাতকালে বাংলাদেশে চলমান এডিবির অর্থায়নে যে সকল প্রকল্প চলছে সেগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দোহাজারী-কক্সবাজার-রামু প্রকল্প,আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প, এডিবির অর্থায়নে মিটারগেজ ও ব্রডগেজ কোচ ক্রয় প্রকল্প।

কান্ট্রি ডিরেক্টর পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন নির্মানের বিষয়ে এডিবির আগ্রহের কথা মন্ত্রীকে জানান।এছাড়া ইশ্বরদী এবং ধীরাধ্রমে আইসিডি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।

রেলপথ মন্ত্রী এ সময় বলেন, সারাদেশের রেললাইনকে পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রুপান্তর করা হবে।এছাড়া ভারতের সাথে বন্ধ কানেকটিভিটি পুনরায় চালু করা হবে। বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন নির্মানের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহী বলে মন্ত্রী এ সময় উল্লেখ করেন। এ লাইনটি নির্মিত হলে ভারতের শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করা যাবে।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here