ফয়েজ আহমেদ: আজ ০৩ ফেব্রুয়ারী পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংাদেশ বেসরকরী শিক্ষক কর্মচারী কল্যাণ ফোরাম দশমিনা উপজেলা শাখার উদ্দ্যোগে , চাকুরী জাতীয়করন,অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন জারি বাতিল, অবসর ও কল্যাণ বোর্ডের সচিব বাতিল এবং সরকারী কর্তা ব্যাক্তিদের মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধা ৩ মাসের মধ্যে প্রদানসহ ০৪ দফা দাবীতে মানব বন্ধন কর্মসুচী পালন করেন।
এসময় বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন বলেন, আমরা আশা করি ,শিক্ষা বান্ধব মাননীয় প্রধান মন্ত্রী আমাদের এই ক্ষুদ্র দাবী সমুহ খুব শীঘ্রই গ্রহন করে আমাদের এই অবহেলীত মাধ্যমিক শিক্ষকক’লের পাশে দাড়াবেন। মানব বন্ধন কর্মসুচীতে উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। এর পূর্বে সমিতির নিজস্ব কার্যালয় , দশমিনা বেগম আরেফাতুননেছা বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী মোঃ ইসমাইল হোসেনের রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং আর্থিক সহায়তারও ঘোষনা দেন সভাপতি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফোরকান মিয়া,মোঃ জাহাঙ্গীর আলম,বাবু গোবিন্দ চন্দ্র সাহা,প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন,মোঃ আফজাল হোসেন,মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

