রেলওয়ের হাজার হাজার একর ভূমি নামমাত্র মূল্যে লিজ দিয়ে ভূমি অধিগ্রহণ….রহস্য কোথায়

0
471

হাজার হাজার একর ভূমি নামমাত্র মূল্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লিজ প্রদান করে আবারো নতুন নতুন প্রকল্পের নামে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে রহস্যজনক বলে দাবি করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।আজ ১৬ মার্চ ২০২২ বুধবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।মনির আরো বলেন, গাজীপুরের দাড়িপাড়ায় রেলওয়ের ওয়ার্কশপ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। অথচ চট্টগ্রামের রেলওয়ে পাহাড়তলী কারখানা এবং সৈয়দপুর কারখানায় রি—মডেলিং করা হচ্ছে। দুইটি কারখানাতে কোটি কোটি টাকার মেশিন অকেজো হয়ে পড়ে আছে। সেগুলো চালু না করে নতুন করে গাজীপুরের দাড়িপাড়ায় ওয়ার্কশপ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের পরিকল্পনা রহস্যজনক বলে আমরা মনে করি।

Advertisement

তিনি আরো বলেন, সারাদেশে রেলওয়ের হাজার হাজার একর ভূমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নামমাত্র মূল্যে আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রচুর ভূমি বেদখল হয়ে আছে। সেগুলো উদ্ধার করলে আরো ৫০টি কারখানা স্থাপন করা সম্ভব।

অন্যদিকে পাহাড়তলী ও সৈয়দপুর কারখানার ৪০% অংশ জঙ্গলে পরিণত হয়েছে। সেগুলোকে ব্যবহার উপযোগী না করে রেলওয়ে অর্থ অপচয় করে নতুন কারখানা স্থাপন কোন ভাবেই যুক্তিপূর্ণ নয়। কার বা কাদের স্বার্থে এ কাজ করা হচ্ছে আমরা তার সুষ্ঠু তদন্ত দাবি করছি। রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বলেন, অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করে পাহাড়তলী ও সৈয়দপুর কারখানাকে আধুনিকায়ন করে শতভাগ ব্যবহারের দাবি জানাচ্ছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here