রূপসা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জীবন নাশের হুমকি, থানায় সাধারন ডায়রী

0
693

রেজাউল ইসলাম তুরান, রূপসা প্রতিনিধিঃ  রূপসা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জীবন নাশের হুমকি দেয়ার ঘটনায় ক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম বাদী হয়ে রূপসা থানায় সাধারন ডায়রী করেছেন। অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনারা খাতুন ও তার স্বামী শহিদুল আলমের বিরুদ্ধে প্রেস ক্লাবের জমি দখলের অপচেষ্টা ও লক্ষাধিক টাকার গাছ কেটে আত্মসাৎ করার সংবাদ প্রকাশিত হয়।

Advertisement

 

এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল আনুমানিক বেলা ১২ টার দিকে প্রেস ক্লাবের সামনে ৩ টি ওয়ানটেষ্ট মটরসাইকেল যোগে ৬ জন অপরিচিত লোক এসে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে খুজতে থাকে। এ সময় তারা নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে কোন রকম তালবাহানা না করার জন্য হুমকি প্রদর্শন করে। তা না হলে সবাইকে দেখে নেয়ার হুমকি প্রদর্শন করা হয়। প্রয়োজনে তোরা কিভাবে সাংবাদিকতা করিস তা দেখে নেয়া হবে বলে জানায়। যার কারনে প্রেস ক্লাব নেতৃবৃন্দ জীবনের নিরাপত্তা হীনতার অভাবে থানায় সাধারন ডাইরি দায়ের করেছে। উল্লেখ্য উক্ত প্রধান শিক্ষকের ইন্ধনে তার স্বামী শহিদুল আলম গত ২৩ জানুয়ারী আদালতে প্রেস ক্লাব নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here