রুপসা প্রতিনিধিঃ রূপসা প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শনিবার (২৬ মে) বাদ আসর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ যোবায়ের, থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, রূপসা কলেজের অধ্যক্ষ ফ.ম.আ. সালাম, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মারুফ।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন ওসি (তদন্ত) আঃ রহমান বিশ্বাস, অধ্যক্ষ আতাহার আলী ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজান, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কাজী ইয়াসিন, কোষাধ্যক্ষ সৈয়দ আলী, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুন চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি খান মিজানুর রহমান, প্রভাষক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক হায়দার আলী, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, আ’লীগ নেতা রবিউল ইসলাম ফকির, বিএনপি নেতা আ. মালেক, এস আই টিপু সুলতান, এস আই ইব্রাহীম, এস আই হামিদ, ইউপি সদস্য আসাবুর রহমান, শাহ মো. রবিউল ইসলাম, রূপসা থানা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সালেহ বাবু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, সাধারন সম্পাদক ইসলাম সরদার, ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মুজাফ্ফর হোসেন, আ’লীগ নেতা আলম মোড়ল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আ. জব্বার, সাধারন সম্পাদক হুমায়ুন কবির রাজা, কর্ণপুর যুব সংঘের মনিরুল ইসলাম, আ. কাদের, জামাল মোল্লা, কামরুজ্জামান, আলমগীর হোসেন, আবুল কালাম বাবু, ফ.ম. ওহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, মানিকুল ইসলাম, জিয়া উদ্দিন, মাহামুদুল হাসান শামিম, শাহাদাৎ হোসেন, বাবলু মোল্লা, আয়ুব খান, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, সহ-সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ আ. রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক আল মাহামুদ প্রিন্স, সাংবাদিক জি এম আসাদ, হামিদুল হক, এম ডি অলিদ শেখ, এম এ আজিম, আ. জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন, আক্তার খান, রেজাউল ইসলাম তুরান প্রমুখ।

